© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেক বাউন্স বিতর্কের মাঝেই রাজপাল যাদবকে ছবিতে সই করাচ্ছেন বিজেন্দর সিং

শেয়ার করুন:
চেক বাউন্স বিতর্কের মাঝেই রাজপাল যাদবকে ছবিতে সই করাচ্ছেন বিজেন্দর সিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৫ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
চেক বাউন্স মামলায় বর্তমানে জেলবন্দি থাকা রাজপাল যাদবকে নতুন ছবিতে নেওয়ার ঘোষণা দিয়েছেন বক্সার ও অভিনেতা বিজেন্দ্র সিং। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমি গুণীদের কদর করি। রাজপাল যাদব ভারতের সিনেমাকে অনেক কিছু দিয়েছেন। তার অভিনয়ের মাধ্যমে আমাদের মুখে হাসি ফুটেছে। আমি চাই তাকে আমার পরবর্তী ছবিতে নেওয়া হোক। ছবির পরিচালক সঞ্জু সাইনি।” এই ঘোষণার সঙ্গে সঙ্গে পরিচালকও একই বার্তা দেন, রাজপালের মতো অভিনেতা থাকলে তাঁর ছবি সমৃদ্ধ হবে।

এর আগে সালমান খান, অজয় দেবগন এবং সোনু সুদ রাজপালের পাশে থাকার বার্তা দিয়েছেন। ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্য দিল্লির মুরালি প্রজেক্ট সংস্থার কাছ থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন রাজপাল। ছবিটি ব্যর্থ হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি, যা আদালতের দ্বারস্থ হয়। ২০১৮ সালে তাঁকে ছয় মাসের সাজা দেওয়া হয়েছিল, পরে হাই কোর্টের মাধ্যমে সাজা স্থগিত হয়। ২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও সাময়িক স্থগিত ছিল। গত বছর অক্টোবর মাসে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দিয়েছেন তিনি।



বর্তমানে রাজপাল দিল্লি হাই কোর্টের অন্তর্বর্তী জামিন শুনানি মুলতবি হওয়ায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। এই পরিস্থিতিতেও বলিউডের একাংশ তার প্রতি সমর্থন দেখাচ্ছে এবং নতুন প্রজেক্টে সুযোগ দিচ্ছে।

পিআর/টিকে

মন্তব্য করুন