পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব
ছবি: সংগৃহীত
০৩:৫২ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া চাকরি থেকে পদত্যাগের আবেদন করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগের আবেদন করেন তিনি। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরইমধ্যে প্রজ্ঞাপণও জারি করা হয়েছে।
২০২৪ সালের অক্টোবরে সিরাজ উদ্দিন মিয়াকে দুই বছরের জন্য চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব করা হয়। তিনি তার পদত্যাগের আবেদনে অবশিষ্ট মেয়াদে চাকরি করতে অপারগতার কথা উল্লেখ করেছেন।
গত শনিবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। আজ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর গত শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আবদুর রশিদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি হয়। ওই সময় আবদুর রশিদ বলেন, তিনি আগেই পদত্যাগ করেছিলেন। কিন্তু নির্বাচনের কারণে তা গৃহীত হয়নি। এখন আদেশ হলো।
ইউটি/টিএ