ধর্ম-বর্ণ নির্বিশেষে শিবরাত্রি পালনে বলিউড-টলিউড
ছবি: সংগৃহীত
০৬:০৬ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
আমজনতার মতো শিবরাত্রি পালনে বাংলা থেকে হিন্দি সিনেদুনিয়ার তারকারাও। চলতিবছর দু'দিন চতুর্দশী। সেই উপলক্ষে রবিবার সন্ধে থেকে সোমবার সন্ধে পর্যন্ত ব্যস্ত শিডিউলের ফাঁকেও বিনোদুনিয়ার সেলেবরা যে যাঁর মতো করে শিবরাত্রি পালন করছেন। কেউ মহাদেবের টানে বারাণসীতে পৌঁছেছেন তো কেউ বা বাড়িতেই শিব আরাধণায় ব্যস্ত। দেখে নিন তারকাদের আধ্যাত্মিক যাপনের 'শিব-সত্য সুন্দর' মুহূর্ত।







বলিউডের নবাব পরিবারের কন্যা হলেও সোহা আলি খান শ্বশুরবাড়ির সব উৎসবে শামিল হন। স্বামী কুণাল খেমু এবং কন্যা ইনায়াকে নিয়ে বাড়িতে শিবরাত্রি পালন করলেন সোহা।

পিসি সোহার মতো সারা আলি খানও শিবভক্ত। শুটিংয়ের ব্যস্ততা থেকে ফাঁকা সময় পেলেই কেদারনাথ শরণে যান নায়িকা। শিবরাত্রির দিন সেসব মুহূর্ত তুলে ধরেই শুভেচ্ছা জানালেন নবাবকন্যা। অন্যদিকে রাভিনা টন্ডনও প্রায়শই জ্যোতির্লিঙ্গ দর্শনে যান। আদি যোগীর পুজোয় মাতলেন তিনিও।

অনন্যা পাণ্ডে খুব সম্প্রতি জ্যোতির্লিঙ্গ দর্শন শুরু করেছেন। তার মাঝেই শিবরাত্রি পালনের ঝলক দেখালেন চাঙ্কিকন্যা। ভূমি পেড়নেকরও দুগ্ধাভিষেক করে মহাদেবের পুজো করলেন।

শিবরাত্রি উপলক্ষে তামান্না ভাটিয়া, মৌনি রায় এবং 'ধুরন্ধর' নায়িকা সারা অর্জুনরা পৌঁছে গিয়েছেন সদগুরুর ইশা যোগ সেন্টারে। ফি বছর মহাশিবরাত্রি উপলক্ষে সেখানে পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আমজনতার ভিড়ে মিশে পুজো দিলেন নায়িকারাও।

সদগুরুর ইশা যোগ সেন্টারে মৌনি রায়, সারা এবং তামান্নাদের নাচের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি হল। যা দেখে 'বলিউডের সংস্কারি' কন্যাদের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়াও। টলিউড তারকারা কীভাবে শিবরাত্রি পালন করলেন? সেই ঝলকও রইল।
রবিবার রাতে মুম্বই থেকে ফিরেই শিবরাত্রি পালন ঋতিকার। শাড়ি পরে ভক্তিভরে মহাদেব আরাধনায় টলি নায়িকা। মুকুন্দপুর দক্ষিণ কেদার শিবমন্দিরে দুগ্ধাভিষেক করে পুজো দিলেন নেত্রী-অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়।
জীতু কমল বরাবরই শিবভক্ত। রবিবার রাতেই দুগ্ধাভিষেক করে পুজোর মুহূর্ত শেয়ার করে অভিনেতার মন্তব্য, 'শুভ বিবাহবার্ষির্কী আমার প্রিয় বন্ধু। তুমি আমার ভ্যালেন্টাইন, তুমি আমার সর্বস্ব, শুভ শিব রাত্রি। ভালো থেকো বাবা।'
বাড়ির অনতিদূরেই মন্দিরে শিবরাত্রি পালনে মিঠাই রানি সৌমিতৃষা কুণ্ডু। গরদের শাড়ি। খোলা চুল আর রূপোর গয়নায় স্নিগ্ধ সাজে অভিনেত্রী।
হর-পার্বতীর বিবাহবার্ষিকীতে অনেকেই আবার ব্যস্ত শুটিং শিডিউলের ফাঁকে বারাণসীতে পাড়ি দিয়েছেন। সেই তালিকায় সৌরসেনী মৈত্রও। নীল রঙের সালোয়ারে মন্দিরে পুজো নায়িকার। বাড়িতেই স্বামী শোভন গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে পুজোপাঠ সোহিনী সরকারের।
শিবরাত্রির শুভক্ষণে বারাণসীতে পৌঁছে গিয়েছেন অঙ্কিতা ভট্টাচার্যও। ললাটে আশীর্বাদী হলুদ-কুমকুম লাগিয়ে 'হর হর মহাদেব...' ধ্বনি তাঁর মুখেও। মুম্বইতে নিষ্ঠা সহকারে মহাদেবের আরাধনায় দেবচন্দ্রিমা সিংহরায়।

কাঞ্চন-শ্রীময়ী বরাবরই আধ্যাত্মিক। বাড়িতে রথ থেকে লক্ষ্মীপুজো, কালিপুজো, রাস সবই পালন করেন। এবার শিবরাত্রি পালনের ঝলক দেখালেন তারকাদম্পতি।
এসএন