© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝলমলে শাড়ি আর সফট গ্ল্যাম লুকে অনবদ্য শ্রাবন্তী

শেয়ার করুন:
ঝলমলে শাড়ি আর সফট গ্ল্যাম লুকে অনবদ্য শ্রাবন্তী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৩ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
‘পুরোনো মানেই সোনা’ এই প্রবাদটা যেন পুরোপুরি মিলছে শ্রাবন্তী চ্যাটার্জির সাম্প্রতিক স্টাইলের সঙ্গে। ইংরেজিতে যেমন একটি কথা আছে,‘এগেইন লাইক ফাইন ওয়াইন’, ঠিক তেমনি ওল্ড ইজ গোল্ডও এখানে প্রযোজ্য।

টালিউডের অরিজিনাল ডিভা হিসেবে দীর্ঘ সময় ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। ক্যারিয়ারের বাইশ বছর পেরিয়ে গেলেও শ্রাবন্তীর উপস্থিতি এখনও চোখ ধাঁধানো এবং আবেদনময়।



ঝলমলে শাড়ি আর সফট গ্ল্যাম লুকে অনবদ্য শ্রাবন্তীসাম্প্রতিক এই ছবিতে তিনি পরেছেন ঝলমলে সোনালি শিয়ারের শাড়ি, যা পার্টি লুকের সঙ্গে মিশে দিয়েছে অত্যাশ্চর্য আভিজাত্য।



ডিপনেকের ম্যাচিং ব্লাউজের সঙ্গে পুরো সাজে বেড়েছে তার আকর্ষণ। ভারী গয়না পরেননি, কেবল টিকলি এবং ব্রেসলেট ব্যবহার করে লুককে হালকা ও মার্জিত রেখেছেন।



ঝলমলে শাড়ি আর সফট গ্ল্যাম লুকে অনবদ্য শ্রাবন্তীমেকআপে দেখা গেছে নরম গ্ল্যামার, স্মুদ ফিনিশের সঙ্গে ঘন আইলাইনার, মাসকারা এবং ন্যুড কমলা লিপস্টিকের সমন্বয়।



সবমিলিয়ে, শ্রাবন্তীর এই লুকে রয়েছে পারফেক্ট ব্যালান্স। ঝলমলে সাজ, আবেদনময় উপস্থিতি আর সফট গ্ল্যামারের নিখুঁত সমন্বয়।

এসএন 

মন্তব্য করুন