© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেক্ষাগৃহ নয়, ভিন্ন প্ল্যাটফর্মে মৌসুমীর সিনেমা

শেয়ার করুন:
প্রেক্ষাগৃহ নয়, ভিন্ন প্ল্যাটফর্মে মৌসুমীর সিনেমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১২ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী অনেক দিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। দীর্ঘ তিন বছর পর ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি। সৈয়দ আর ইমন পরিচালিত ও মৌসুমী অভিনীত সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছে প্রযোজন সংস্থা।

প্রযোজন সংস্থা থেকে জানানো হয়, ২০২৪ সালেই এটি মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রে হল প্রাপ্তিজনিত জটিলতায় তা সম্ভব হয়নি। অবশেষে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা সরাসরি প্রেক্ষাগৃহে না গিয়ে ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে চিত্রায়িত এই সিনেমার কাহিনি মানবিক সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধকে কেন্দ্র করে গড়ে উঠেছে।



প্রথমে টেলিফিল্ম হিসেবে অর্ধাঙ্গিনীর শুটিং শুরু হয়। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। সিনেমাটি প্রথমে টেলিফিল্ম হিসেবে নির্মিত হলেও পরে সম্পাদনার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়।

সিনেমায় মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ ও সারোয়ার প্রেমেল।

জানা গেছে, খুব শিগগিরই ‘বিডিফিল্মস ইউএসএ’ ইউটিউব চ্যানেলে সিনেমাটি বিশ্বব্যাপী দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

এসএন 

মন্তব্য করুন