© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রুহুল কবির রিজভী

শেয়ার করুন:
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন  রুহুল কবির রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৩ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার তাকে ছাড়পত্র দিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তার শরীরে জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত সপ্তাহে রিজভীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার তত্ত্বাবধান করেছে।

আইকে/টিএ

মন্তব্য করুন