© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আজান’ দিয়ে প্রশংসিত আদনান সামি

শেয়ার করুন:
‘আজান’ দিয়ে প্রশংসিত আদনান সামি

আদনান সামি

entertainment-desk
১২:৩১ পিএম | ২৬ এপ্রিল, ২০২০

পাকিস্তানি সঙ্গীতশিল্পী ও গীতিকার আদনান সামি। যদিও তিনি এখন পাকিস্তান ছেড়ে পুরোদস্তর ভারতীয় নাগরিক। জনপ্রিয় এই সংগীত শিল্পী এবার আলোচনায় এসেছেন আজান দিয়ে। তার আজানের সুরে মেতেছেন দর্শক-শ্রোতারা। যেটি প্রশংসিত হচ্ছে নেট দুনিয়ায়।

সম্প্রতি মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে একটি আজানের ভিডিও ক্লিপ টুইট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন আদনান সামি। ক্যাপশনে তিনি লিখেছেন, আমার কণ্ঠে আজান। রামাদান করীম।

এদিকে আদনান সামির কণ্ঠে আজান বেশ পছন্দ করেছেন ভক্তরা। অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই আজান।

টুইটারে এই গায়কের পোস্টের নিচে একজন লিখেছেন, ‘আল্লাহর কসম চোখে পানি এসে গেল, সত্যি কথা শান্তি পেলাম।’

অপর একজন লিখেছেন, ‘অসাধারণ স্যার, অনেক অনেক ভালোবাসা।’

আদনান সামির কণ্ঠে আজান শুনতে এখানেই ক্লিক করুন

 

টাইমস/জেকে

মন্তব্য করুন