© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌজন্য সাক্ষাৎ করতে চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

শেয়ার করুন:
সৌজন্য সাক্ষাৎ করতে চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৪ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াত ও এনসিপির পর এবার ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচন-পরবর্তী ‘ইতিবাচক’ রাজনীতির বার্তা দিতে তারেক রহমান সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রমনার ৫৫/১ সিদ্ধেশ্বরী রোডে রেজাউল করীমের বাসায় পৌঁছান।

সেখানে তারেক রহমানকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীম ও মহাসচিব ইউনুস আহমদ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন।

ইসলামী আন্দোলনের একজন নেতা গণমাধ্যমকে বলেন, "নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে উনাদের মধ্যে অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ হয়েছে।"

এ সময় আমিরের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিপুল বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাত করে সৌহার্দ্যের বার্তা দিচ্ছেন তারেক রহমান, যা বিরল ঘটনা।

রোববার রাতে জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন বিএনপি চেয়ারম্যান।

তার দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয় পেয়েছে। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে।

এসএন/টিএ

মন্তব্য করুন