© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০১৪-তে বিনা ভোট, ২০১৮-তে রাতের ভোট, ২০২৬-এ ম্যানেজ ভোট: রাশেদ প্রধান

শেয়ার করুন:
২০১৪-তে বিনা ভোট, ২০১৮-তে রাতের ভোট, ২০২৬-এ ম্যানেজ ভোট: রাশেদ প্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৩ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘২০১৪ সালে হয়েছিল বিনা ভোট, ২০১৮ সালে হয়েছিল রাতের ভোট, ২০২৪ সালে আমরা দেখেছিলাম ডামি ভোট।

শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম ২০২৬ সালে হবে আসল ভোট। কিন্তু ২০২৬ সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে, প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে, ম্যানেজ বোর্ড আয়োজন করেছেন।

সম্প্রতি রাশেদ প্রধানের এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন