© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু

শেয়ার করুন:
নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৬ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান শুরু হয়। নতুন এমপিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

শপথ অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যে সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

এদিকে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টার দিকে সংসদ ভবনে পৌঁছান তিনি। তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্য জাইমা রহমান রয়েছেন।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে রওয়ানা হন বিএনপির চেয়ারম্যান।

শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ও তার চারপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।

রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হবে।

সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির সংসদ সদস্যরা শপথ নিতে যাচ্ছেন।

এসকে/টিকে

মন্তব্য করুন