© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার সময় এখনো হয়নি : মির্জা আব্বাস

শেয়ার করুন:
সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার সময় এখনো হয়নি : মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৩ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস সংবিধান সংস্কার পরিষেদের শপথ নেওয়ার বিষয়ে বলেছেন, এখনো সময় হয়নি, সময় আছে তো।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 
মির্জা আব্বাস বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে পেরেছে।
আমি তাদের প্রতিনিধি হয়ে অত্যন্ত আনন্দ ও গর্বিত বোধ করছি। 

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত, যা হবে সংসদে হবে।

কেএন/টিকে

মন্তব্য করুন