রিকশায় চড়ে শপথ নিতে আসলেন পীরজাদা হানজালা
ছবি: সংগৃহীত
০১:৫৮ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
রিকশায় চড়ে শিপথ নিতে আসলেন মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদশে খেলাফত মজলিসের নেতা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
মঙ্গলবার বেলা পৌনে ১২টায় শপথ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশাযোগে প্রবেশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, রিকশায় চড়ে সংসদ ভবনে প্রবেশ করছেন হানজালা।
এসময় তাঁকে ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্য ও সাংবাদিকরা। রিকশায় হানজালার পাশে অন্য আরেক জনকে বসে থাকতে দেখা গেছে ভিডিওতে। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সাঈদ উদ্দিন আহমাদ হানজালা যিনি পীরজাদা হানজালা নামে পরিচিত।
১৯৯৭ সালের ২৪ মার্চ মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মুবিন উদ্দিন আহমেদ নওশিন মিয়া এবং দাদার নাম আবুল হাফেজ মোহসেন উদ্দিন আহমদ। হাজী শরীয়তুল্লাহ (রহ.) এর সপ্তম পুরুষ তিনি।
এর আগে পোস্টাল ব্যালেটে বাজিমাত করে খবরের শিরোনাম হন হানজালা।
নির্বাচনে মাদারীপুর-১ আসনে ১১ দলীয় জোটের প্রর্থী ছিলেন তিনি। এই আসনের ১০২টি কেন্দ্রে হানজালা বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫১১টি ভোট এবং পোস্টাল ব্যালটে তিনি পান ১ হাজার ৩৯৮টি ভোট। সব মিলিয়ে তিনি পান ৬৪ হাজার ৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার সরাসরি ভোটে ৬৪ হাজার ২৯১টি এবং পোস্টাল ব্যালটে ২৩৩টি ভোট পেয়েছেন। তাঁর সর্বমোট ভোট ৬৪ হাজার ৫২৪টি।
পোস্টাল ব্যালট ভোটে এগিয়ে জয়ী হন হানজালা। ভোটের ব্যবধান মাত্র ৩৮৫টি।
এসকে/টিকে