© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৫ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকায় পৌঁছেছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

এদিকে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সদস্যরা। মঙ্গলবার বেলা পৌনে ১১টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অন্যদিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ মঙ্গলবার বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি মানিক মিয়া এভিনিউসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ৬৪ জেলায় বড় স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এসকে/টিকে

মন্তব্য করুন