জুলাই সনদ-অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করল বিএনপি : সারজিস
ছবি: সংগৃহীত
০৩:১৮ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো—এমন মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিম আলম।
বিএনপির এমপিদের শপথ অনুষ্ঠানের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তবে আজ তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।
অন্যদিকে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ইউটি/টিএ