© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. খলিলুর রহমান মন্ত্রী হলে প্রশ্ন উঠবে: নাহিদ

শেয়ার করুন:
ড. খলিলুর রহমান মন্ত্রী হলে প্রশ্ন উঠবে: নাহিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫২ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মন্ত্রী হলে প্রশ্ন উঠবে, তিনি বিএনপির পক্ষে কাজ করেছে নির্বাচনে। প্রমাণ হবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে জানান তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের পর সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ।

নাহিদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনআকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এতে আইনী সংকট ও জটিলতা তৈরি করেছে।
তিনি আরও বলেন, সংবিধান বাস্তবায়ন আদেশে লেখা আছে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় এলে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা। বিএনপি এখন যে ব্যাখ্যা দিচ্ছে তা গ্রহণযোগ্য নয়।

তাদের (বিএনপি) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার আহ্বান জানাই বলেও জানান তিনি।

এরইমধ্যে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

সকালে শপথ গ্রহণের আগে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেবেন, সেটা বিধান করতে হবে।

সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনের দিনেও চলবো। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানাচ্ছেন বলেও জানান সালাহউদ্দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

এসকে/টিকে

মন্তব্য করুন