© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বগুড়ার মীর শাহে আলম

শেয়ার করুন:
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বগুড়ার মীর শাহে আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৯ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী হওয়ার সংবাদ প্রকাশের পর থেকেই আনন্দিত হয়েছে শিবগঞ্জ তথা বগুড়াবাসী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন মীর শাহে আলম।

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম দেশের একটি গণমাধ্যমকে জানান, বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হয়েছেন।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার সড়কে উঠছে। ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ ভালো থাকবে।

তিনি বলেন, বগুড়া থেকে একজন প্রতিমন্ত্রী হিসেবে মীর শাহে আলমকে পাওয়ায় আমাদের জন্য গৌরব ও ভালো লাগার বিষয়। নিশ্চয় আমরা বগুড়াবাসীর জন্য দ্রুততম সময়ের মধ্যে উন্নয়নের হাওয়া দেখতে পাব।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। সেই সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ এলাকাসহ সারা দেশের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

এসকে/এসএন

মন্তব্য করুন