© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক স্ত্রীর

শেয়ার করুন:
ইমাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক স্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৬ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে ঘিরে ব্যক্তিগত জীবনের বিতর্ক নতুন করে তীব্র হয়েছে। দ্বিতীয় বিয়ের ঘোষণা দেওয়ার পর তাঁর সাবেক স্ত্রী সানিয়া আশফাক সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন, যা নিয়ে দেশটির ক্রীড়াঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

৩৭ বছর বয়সী এই ক্রিকেটার কয়েক মাস আগে সানিয়ার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তাঁদের বিয়ে হয়েছিল ২০১৯ সালে, আর গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। তারপর সম্প্রতি তিনি নায়লা রাজাকে বিয়ে করেছেন বলে জানান।

দ্বিতীয় বিয়ের পর ইমাদকে সাবেক স্ত্রী সানিয়া ‘হোমব্রেকার ও হত্যাকারী’ হিসেবে উল্লেখ করেছেন। সানিয়া ইনস্টাগ্রামে এক সিরিজ পোস্টে লিখেছেন, 

‘এখন সবাই প্রমাণ দেখেছে। এই হোমব্রেকার কখনো আমার সন্তানদের কথা ভাবেনি। প্রতারক শেষ পর্যন্ত ধরা পড়েছে এবং আমি চাই আমার সন্তানদের জন্য ন্যায়বিচার এবং আমাদের ওপর যে সব কষ্ট এসেছে তার প্রতিকার।’

সানিয়া আরও অভিযোগ করেন, ২০২৩ সালে লাহোরে ইমাদ জোর করে তাঁর গর্ভপাত করান। তিনি লিখেছেন, 

‘তিনি আমাকে ২০২৩ সালের ডিসেম্বর লাহোরে জোর করে গর্ভপাত করান। তিনি একজন হত্যাকারী, এবং আমার কাছে এ প্রমাণিত একটি ভিডিও আছে। তিনি আমাকে প্রতারণা করেছেন। পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড একজন হত্যাকারী ও প্রতারককে সুযোগ দিয়েছে। বয়কট ইসলামাবাদ ইউনাইটেড—কোনো প্রতারক বা হত্যাকারী যেন ছাড়া না পায়।’

ইমাদ, যিনি পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে এবং ৭৫টি টি–টোয়েন্টি খেলেছেন, তাঁর প্রথম বিয়ে এবং সানিয়ার সঙ্গে সম্পর্কের পর জীবনকে জীবনের অন্যতম কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।

ইমাদ বলেছেন, 

‘সফল হয়নি এমন বিয়ের পর আমি জীবনের অন্যতম কঠিন অধ্যায় পার করেছি। তবুও, সেই অধ্যায় আমাকে সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছে—আমার সন্তানরা। আমি তাদের অশেষ ভালোবাসি, এবং সেই ভালোবাসা কখনও বদলাবে না। আমি প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে ছিলাম, আশা ধরে রেখে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা রক্ষা করার চেষ্টা করেছি। এই প্রক্রিয়ায় কিছু সিদ্ধান্ত নিয়েছি, যা নিয়ে অনুতপ্ত। আমার বিলম্ব এবং নীরবতা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে নির্দোষ একজন মানুষ অন্যায়ভাবে বিচার ও সমালোচনার শিকার হয়েছেন। আমি এ দায়িত্ব সম্পূর্ণভাবে গ্রহণ করছি।’



ইউটি/টিএ

মন্তব্য করুন