© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাল-সবুজের পতাকাবাহী গাড়িতে সংসদ ছাড়লেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

শেয়ার করুন:
লাল-সবুজের পতাকাবাহী গাড়িতে সংসদ ছাড়লেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৭ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
শপথগ্রহণ শেষে জাতীয় সংসদ ভবন থেকে একে একে বের হয়েছেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শপথগ্রহণ অনুষ্ঠানে নিজ উদ্যোগে এলেও বের হওয়ার সময় তারা বাংলাদেশের লাল-সবুজের পতাকাবাহী গাড়িতে করে বের হন।

মন্ত্রিসভার নতুন সদস্যরা বের হওয়ার পথে সংসদ ভবনের আশপাশের রাস্তায় থাকা দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা স্লোগান দেন। পতাকাবাহী গাড়ি থেকে হাত নেড়ে তার জবাব দেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সংসদ ভবনের পাশের সড়কে এমন দৃশ্য দেখা যায়। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে বের হওয়া গাড়িগুলো ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে গঠিত হয়েছে ৫০ সদস্যের মন্ত্রিসভা। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভায় জায়গা পাওয়া সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


ইউটি/টিএ

মন্তব্য করুন