© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিশোর অপরাধে মৃত্যুদণ্ড স্থগিত করছে সৌদি

শেয়ার করুন:
কিশোর অপরাধে মৃত্যুদণ্ড স্থগিত করছে সৌদি
international-desk
১১:৪৫ এএম | ২৭ এপ্রিল, ২০২০

সৌদি আরবে দোররা মারা নিষিদ্ধ করার দু'দিন পর বাদশাহ সালমানের জারি করা এক ডিক্রিকে উদ্ধৃত করে এলো নতুন ঘোষণা। দেশটির মানবাধিকার কমিশন বলেছে, কিশোর অবস্থায় করা অপরাধের জন্য কাউকে মৃত্যুদণ্ড দেয়া হবে না। খবর বিবিসি

রোববার প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের সরকার সমর্থিত মানবাধিকার কমিশনের সভাপতি আওয়াদ আলাওয়াদ এই খবর জানান। তবে, দেশটির রাষ্ট্রীয় কোনো সংবাদ মাধ্যমে খবরটি প্রচার করা হয়নি।

আওয়াদ আলাওয়াদ জানান, এক রাজকীয় ডিক্রির মাধ্যমে সৌদি আবর কিশোর অপরাধের জন্য মৃত্যুদণ্ড নিষিদ্ধ করেছে। তার বদলে কিশোর সংশোধন কেন্দ্রে সর্বোচ্চ ১০ বছরের সাজা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, "এই ডিক্রির মাধ্যমে আমরা আরও আধুনিক দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারবো।" কবে থেকে নতুন আইন চালু হবে সেটি এখনো পরিষ্কার নয়।

জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সনদে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক শিশুদের দ্বারা সংঘটিত অপরাধের জন্য তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া যাবে না, এই সনদে স্বাক্ষরকারী দেশগুলোর একটি সৌদি আরব।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে রেকর্ড ১৮৪ জন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এদের মধ্যে অন্তত একজন কিশোর অবস্থায় করা অপরাধের জন্য সাজা পেয়েছেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন