© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানকে অভিনন্দন জানালেন জাপানের প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
তারেক রহমানকে অভিনন্দন জানালেন জাপানের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৬ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। পাশাপাশি দুদেশের ‘কৌশলগত অংশীদারত্ব’-এর ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে এক অভিনন্দনপত্র পাঠান জাপানের প্রধানমন্ত্রী।

চিঠিতে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার আরও অগ্রগতিকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী।

সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার ‘কৌশলগত অংশীদারত্ব’-এর ভিত্তিতে দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করছি।

বাংলাদেশ ও জাপানের মধ্যে অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো নানা ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে।

টিএ/


মন্তব্য করুন