বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের মন্ত্রী, পুত্র ইশরাক তারেক রহমানের
ছবি: সংগৃহীত
১০:৩৩ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইশরাক হোসেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়েছেন। ইশরাক হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।
ইশরাক হোসেন ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন।
ইশরাক হোসেনের বাবা সাদেক হোসেন খোকা ২০০১ সালে ঢাকা থেকে এমপি নির্বাচিত হন। তিনি খালেদা জিয়ার সরকারের মৎস্য মন্ত্রী ছিলেন। পরে তিনি ঢাকার মেয়র নির্বাচিত হন। সাদেক হোসেন ১৯৯১ সালের নির্বাচনে শেখ হাসিনাকে হারিয়ে এমপি হয়েছিলেন। সেসময় তাকে ক্রীড়াপ্রতিমন্ত্রীর দায়িত্ব দেন খালেদা জিয়া।
এসএন