তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় ঢাবিতে ছাত্রদলের মিষ্টি বিতরণ
ছবি: সংগৃহীত
০৩:২৭ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আজ রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে মিষ্টি বিতরণ করেছেন ছাত্রদলের নেতা ও কর্মীরা।
এই উদ্যোগের সূচনা করেন মাস্টারদা সূর্য সেন হলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, যিনি মিষ্টি বিতরণের পাশাপাশি প্রার্থনা করেন যে, তারেক রহমান দেশকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।
মনোয়ার হোসেন প্রান্ত জানান, “দীর্ঘ ১৭ বছর পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সুন্দরভাবে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার খুশিতে আমরা সবাইকে মিষ্টি বিতরণ করেছি। আমরা বিশ্বাস করি, তারেক রহমান তাঁর দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে দেশকে আধুনিক ও উন্নত দেশে পরিণত করবেন।”
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ, মাস্টারদা সূর্য সেন হলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, এবং হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সদস্য কিয়েভ বারী।
এসএস/টিএ