© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন লোগো উন্মোচন করলো এসবিএসি ব্যাংক

শেয়ার করুন:
নতুন লোগো উন্মোচন করলো এসবিএসি ব্যাংক
central-desk
০৬:০০ পিএম | ১১ নভেম্বর, ২০১৮

পুরোনো লোগো পরিবর্তন করে নতুন লোগো উন্মোচন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) লিমিটেড।

পুরোনো লোগো পরিবর্তন করে নতুন লোগো উন্মোচন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) লিমিটেড।

রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এসএম আমাজাদ হোসেন নতুন লোগো উন্মোচন করেন।

ব্যাংকটি সেবার মাধ্যমে একটা বন্ধন তৈরি করতে চাই। নতুন লোগোতে এমনই একটা ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান এসএম আমাজাদ হোসেন।

তিনি আরো জানান, এটি আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও অটুট করবে। তাই আমরা চেয়েছি সেবায় নতুনত্ব আনতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তিনির্ভর সেবা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক, ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মো. মামুনুর রশিদ মোল্লা প্রমুখ।

মন্তব্য করুন