© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ থেকে বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা

শেয়ার করুন:
আজ থেকে বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু হচ্ছে। ইতোমধ্যে মাদ্রাসা ও কলেজে ছুটি কার্যকর হয়েছে গতকাল থেকে। এবার মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশোধিত তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। এ ক্ষেত্রে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরের ২ দিন (শুক্র-শনি) ছুটি কাটাতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

এদিকে গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে মাদরাসা। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ।

এমআই/এসএন

মন্তব্য করুন