© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দলের নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

শেয়ার করুন:
দলের নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৮ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গণইফতার করলেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে এ গণইফতার কার্যক্রম পরিচালিত হয়।

এই গণইফতারে অংশ নেন সাধারণ মানুষও। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, গণঅধিকার পরিষদ প্রতি বছর পুরো রমজান মাসেই গণইফতার কার্যক্রম পরিচালনা করে।

এই বছরও গণইফতার কার্যক্রম পরিচালনা করছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। এই কার্যক্রম চলবে রমজান মাসব্যাপী। এই কার্যক্রম পরিচালিত হয় জনগণের সহযোগিতায়, চাইলে যে কেউ সহযোগিতা করতে পারেন।

এবি/টিএ

মন্তব্য করুন