© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কার নির্দেশে তুলে নিয়ে ভারতে পাচার করা হয় সালাহউদ্দিন আহমদকে ?

শেয়ার করুন:
কার নির্দেশে তুলে নিয়ে ভারতে পাচার করা হয় সালাহউদ্দিন আহমদকে ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৪ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন ব্যক্তিকে গুম করার পেছনে দায়ী ব্যক্তির নাম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করার পেছনে জিয়াউল আহসান ছিলেন এবং তার নেতৃত্বেই কাজটি হয়েছে।’

তিনি বলেন, বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনসহ আটজনকে গুম করার ঘটনাটিও জিয়াউল আহসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। এ ছাড়া ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা, শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, চৌধুরী আলমসহ উল্লেখযোগ্য প্রতিটি গুমের ঘটনায় পরিকল্পনাকারী জিয়াউল আহসান।

এবি/টিএ

মন্তব্য করুন