© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সাত্তার পাটোয়ারী

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সাত্তার পাটোয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৯ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাত্তার পাটোয়ারীকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপে যোগদান করতে হবে।

চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে কার্যকর থাকবে, যেটি আগে ঘটে। জনস্বার্থে জারি করা এ আদেশ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আইকে/টিএ

মন্তব্য করুন