© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে আওয়ামী লীগের কর্মসূচি , আগুন জ্বালিয়ে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

শেয়ার করুন:
ময়মনসিংহে আওয়ামী লীগের কর্মসূচি , আগুন জ্বালিয়ে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৫ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ময়মনসিংহের তারাকান্দায় দলীয় কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে স্লোগান ও বক্তব্য দেয়ার প্রতিবাদে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ও এনসিপি নেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ বিক্ষোভ করেন তারা।
 
এর আগে, পুড়িয়ে দেয়া আওয়ামী লীগের কার্যালয়ে সকালে ব্যানার ও জাতীয় পতাকা টাঙিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ১০ সদস্যের একটি দল তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় শহীদ মিনারের সামনে ভাঙা-পোড়া কার্যালয়ে ঢুকে স্লোগান ও সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার পর দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের তিন তলা বিশিষ্ট কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল ছাত্র-জনতা। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বৃহস্পতিবার ভোরে সেই কার্যালয়ে ঢুকে কার্যক্রম চালুর ঘোষণা দেন কয়েকজন। তবে তারা দ্রুত বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন।
 
এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ক্ষোভ তৈরি হয়ে বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপি নেতৃবৃন্দের মাঝে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কার্যালয়টির ভেতরে গিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় পোড়া কার্যায়লটির ভেতরে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয় এবং দেয়ালের ইট ভাঙচুর করা হয়। পরে বিক্ষোভকারীরা তারাকান্দা থানায় গিয়ে জড়িত সবাইকে গ্রেফতারের দাবি জানান।
 
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর আয়াস, জাতীয় যুব শক্তির জেলা যুগ্ম আহ্বায়ক, এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার যুগ্ম সদস্য সচিব তৌহিদ আহমেদ প্রমুখ ছিলেন।

আরআই/টিএ

মন্তব্য করুন