কেরানীগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু
ছবি: সংগৃহীত
০৭:০৮ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আব্দুল খালেক (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ফারুক আরও জানান, ওই ব্যক্তি কয়েদি হিসেবে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম মৃত কফিল উদ্দিন।
টিজে/এসএন