মুন্সিগঞ্জে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত
০৭:১৬ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের বাঘড়ার তালুকদার বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: বাঘড়ার কাঠাল বাড়ির ওসমান খানের ছেলে বাইকের চালক আব্দুর রহমান (৩৮) ও পার্শ্ববর্তী দোহার উপ জেলার জোনজি এলাকার আওয়াল রাজের ছেলে আরিফুল (২৫)।
আহতরা হলেন: বাঘড়ার কাঠাল বাড়ির আবুল কালামের ছেলে নাছির (৩৪) ও দোহারের সুতার পাড়ার মঈন খানের ছেলে মৃদুল (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার তালুকদার বাড়ি মোড়ে আব্দুর রহমানের বাইকটি দোহারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সংঘর্ষ হয়। এ সময় উভয় বাইকের চালক ও আরোহী ছিটকে সড়কে পড়েন। ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নেয়া হয়। পরে আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দুর্ঘটনায় নিহত আব্দুর রহমানের পরিবারসহ কাঠাল বাড়িতে নেমে আসে শোকের মাতম।
এসএস/এসএন