© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা

শেয়ার করুন:
মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩০ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকার আশপাশ ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আদ্রতা ছিল ৭৪ শতাংশ।

অজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

টিজে/এসএন  

মন্তব্য করুন