© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন

শেয়ার করুন:
আজ জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৯ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
আজ জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন। রাজশাহীতে জন্ম নেওয়া এই গুণী শিল্পী ছোটবেলা থেকেই সংস্কৃতিমনস্ক পরিবেশে বেড়ে ওঠেন। অভিনয়ের পাশাপাশি সংগীতচর্চার প্রতিও ছিল তাঁর গভীর অনুরাগ। শৈশবে নিয়মিত গান শিখতেন এবং কিশোর বয়সে ‘অ্যাঞ্জেল ফোর’ নামে একটি ব্যান্ড গড়ে তোলেন, যা সে সময়ের তরুণদের মধ্যে সাড়া ফেলেছিল।

তিশার অভিনয়জীবনের সূচনা ১৯৯৮ সালে, নাটক সাত প্রহরের কাব্য দিয়ে। প্রথম কাজেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক টেলিভিশন নাটকে অভিনয় করে নিজেকে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেন। স্বাভাবিক অভিনয়ভঙ্গি, সংলাপ বলার দক্ষতা ও চরিত্রের গভীরে প্রবেশ করার ক্ষমতা তাঁকে এনে দেয় আলাদা পরিচিতি।



টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিশা। ইতিমধ্যে ১০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ভিন্নধর্মী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁর আগ্রহ বরাবরই লক্ষ্যণীয়। অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তাঁর ক্যারিয়ারের অন্যতম মাইলফলক।

জন্মদিনে সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়যাত্রায় নুসরাত ইমরোজ তিশা কেবল একজন শিল্পী নন, হয়ে উঠেছেন বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের এক গুরুত্বপূর্ণ নাম।

এমকে/এসএন

মন্তব্য করুন