সামনেই বিয়ে, তার আগে রাশমিকাকে নিয়ে বড় খবর ফাঁস করলেন অভিনেত্রী কৃতি স্যানন!
ছবি: সংগৃহীত
০৫:২৩ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বিয়ের তোড়জোড় যখন শেষ পর্যায়ে, ঠিক তখনই অভিনেত্রী রাশমিকা মান্দানা-কে ঘিরে ছড়িয়ে পড়ল নতুন জল্পনা। ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠদের উপস্থিতিতে চার হাত এক হতে চলেছে দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা এবং রাশমিকার এমন খবর ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। তার মধ্যেই সামনে এল তাঁর নতুন ছবির চমকপ্রদ তথ্য, যা নিয়ে শুরু হয়েছে অন্য মাত্রার কৌতূহল।
শোনা যাচ্ছে, আসন্ন ছবি ককটেল ২-এ রাশমিকার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী কৃতি স্যানন। গুঞ্জন, এই ছবিতে দু’জনকে সমকামী দম্পতির চরিত্রে দেখা যেতে পারে। আধুনিক প্রজন্মের সম্পর্কের টানাপোড়েন ও জটিলতাকে কেন্দ্র করেই নাকি গড়ে উঠেছে ছবির কাহিনি। সেখানে এক বিশেষ চরিত্রে থাকছেন শাহিদ কাপুর, যিনি গল্পে ‘তৃতীয় ব্যক্তি’র ভূমিকায় চমক আনবেন বলে শোনা যাচ্ছে।

সম্প্রতি ছবির শুটিং শেষ হয়েছে। শেষ দিনের শুটিংয়ের পর পরিচালক হোমি আদাজানিয়া-র সঙ্গে রাশমিকা, কৃতি ও শাহিদের একটি ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা আরও ঘনীভূত হয়। যদিও নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ছবিটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে নিশ্চিত খবর নেই। তবে সেপ্টেম্বর মাসে মুক্তির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এর মধ্যেই বিয়ের আগে নতুন ছবির গল্প ফাঁস হওয়ায় রশ্মিকাকে ঘিরে আগ্রহ তুঙ্গে। বাস্তবে বিজয়ের সঙ্গে নতুন জীবনের সূচনা, আর পর্দায় কৃতির সঙ্গে সম্পর্কের অন্য রসায়ন দুই ভিন্ন পরিসরে নিজেকে কতটা সাবলীলভাবে মেলে ধরেন তিনি, সেটাই এখন দেখার অপেক্ষা।
পিআর/টিকে