স্বামীর সঙ্গে ওমরাহ পালনে তানহা তাসনিয়া, সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ
ছবি: সংগৃহীত
০৫:৪২ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
স্বামীর সঙ্গে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। কাজের ব্যস্ততার মাঝেও সময় বের করে ধর্মীয় সফরে যাওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার স্বামী চলচ্চিত্র প্রযোজক জাহিদ হাসান অভি।
সোশ্যাল মিডিয়ায় বিমান ভেতরের একটি ছবি প্রকাশ করে অভি লিখেছেন, আলহামদুলিল্লাহ, জীবনের এক বিশেষ সফর-আমি ও তানহা পবিত্র ওমরাহ করতে যাচ্ছি। সবার দোয়া কামনা করছি। পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের শুভকামনায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

তানহা তাসনিয়ার ২০১৪ সালে ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর ‘ভালো থেকো’ ও ‘ধূমকেতু’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্তও নিয়মিত ফেসবুকে শেয়ার করেন তিনি।
বর্তমানে বড় পর্দায় নিয়মিত দেখা না গেলেও হাতে রয়েছে সরকারি অনুদানের দুটি সিনেমা। পাশাপাশি নাটকে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সামনে আরও নতুন নাটক ও সিনেমায় নিজেকে নতুনভাবে হাজির করার পরিকল্পনা রয়েছে এই অভিনেত্রীর।
এসকে/টিকে