© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনার সময় বাজার থেকে শাকসবজি কেনার পর কী করবেন?

শেয়ার করুন:
করোনার সময় বাজার থেকে শাকসবজি কেনার পর কী করবেন?
feature-desk
০৮:৪০ এএম | ৩০ এপ্রিল, ২০২০

ফলমূল, শাকসবজি প্রভৃতি থেকে শুরু করে বাজার থেকে কেনা সব কিছুই স্যানিটাইজ করা অপরিহার্য। কারণ বিশেষজ্ঞরা বলছেন, আপনি বাইরে থেকে যা কিছু ঘরে আনেন তা সম্ভাব্য সংক্রামিত বলে বিবেচনা করা উচিত। সুতরাং আপনি যখন বাজার থেকে ফিরে আসবেন, প্রথমে ২০ সেকেন্ডের জন্য সাবান ও পানি দিয়ে আপনার হাত ধুয়ে নিন এবং তারপরে সদাইগুলি ধুয়ে ফেলুন।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ইনস্টাগ্রামে সম্প্রতি একটি পোস্টে কোভিড-১৯ এর সময় ফলমূল ও শাকসবজি ধুয়ে নেয়ার টিপস শেয়ার করেছে। পোস্টে লেখা ছিল “অন্য সময়ের মতো স্বাভাবিক নিয়মেই আপনি সেগুলি পানি দিয়ে ধুয়ে ফেলুন।”

তবে, এগুলি ধোয়ার আগে ভালো করে আপনার হাত সাবান ও পানি দিয়ে ধুয়ে নিন। তারপরে, পরিষ্কার পানি দিয়ে ফলমূল ও শাকসবজিগুলি ভালোভাবে ধুয়ে নিতে হবে। বিশেষত আপনি যদি এগুলি কাঁচা খান তাহলে ধোয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হলো- আপনি যখন বাজার সদাই কেনার জন্য বাইরে বেরোবেন, তখন অন্যের থেকে কমপক্ষে ৩ মিটার দূরত্ব রাখুন এবং আপনার চোখ, মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকুন। সম্ভব হলে বাজারে যাওয়ার আগে ব্যাগ বা ঝুড়ির হাতল স্যানিটাইজ করুন।

ক্রয়কৃত পণ্যসমূহ ভালো করে পরিষ্কারের পর আপনি আপনার হাত আবারও সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন।

আরও যেসব বিষয় মেনে চলতে হবে

  • রান্না করা বা খাবার আগে ও পরে আপনার হাত ভালো করে ধুয়ে নিন।
  • মুদিখানা থেকে আনা ব্যাগ বা ঠোঙ্গা একটি বদ্ধ ডাস্টবিনে ফেলে দিন। ফেলে দেয়ার পরে আপনার হাত আবার ধুয়ে ফেলুন।
  • সবজি রান্না করার আগে ও পরে আপনার হাত ধুয়ে নিন। তথ্যসূত্র: এনডিটিভি

 

টাইমস/এনজে/জিএস

মন্তব্য করুন