© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিং সেটে অমৃতাকে সপাটে চড় ঈশার!

শেয়ার করুন:
শুটিং সেটে অমৃতাকে সপাটে চড় ঈশার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের শুটিং ফ্লোরে বন্ধুত্ব যেমন গড়ে ওঠে, তেমনই কখনও কখনও সম্পর্ক পৌঁছে যায় চরম তিক্ততায়। তেমনই এক বহুচর্চিত ঘটনার কেন্দ্রে ছিলেন ঈশা দেওল ও অমৃতা রাও। সময়টা ২০০৫ সাল, ছবির নাম পেয়ারে মোহন। সেই ছবির শুটিং সেটেই ঘটে যায় চমকে দেওয়ার মতো এক ঘটনা।

ঈশার অভিযোগ, শুটিং চলাকালীন তাঁকে ক্রমাগত উত্যক্ত করছিলেন অমৃতা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, উপস্থিত সকলের সামনেই অপমানিত বোধ করেন তিনি। পরিচালক ইন্দ্র কুমার ও ইউনিটের অন্য সদস্যদের উপস্থিতিতেই নাকি এই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষোভ চরমে উঠতেই সহ-অভিনেত্রীকে সপাটে চড় মারেন ঈশা।



ঘটনার পরেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। প্রকাশ্য সাক্ষাৎকারে ঈশা বলেন, কথায় সমাধান না হলে কখনও কখনও কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় থাকে না। তাঁর কথায়, আত্মসম্মান রক্ষার তাগিদেই সেই মুহূর্তে এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। বিস্ময় বাড়ায় আরও একটি বিষয় এই ঘটনায় মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর মা, প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী। তিনি স্পষ্ট ভাষায় জানান, কেউ যদি সরল কথায় না বোঝে, তা হলে অন্য পথ নিতেই হয়।

তবে সময়ের সঙ্গে তিক্ততা অনেকটাই মুছে যায়। পরে ঈশা নিজেই জানান, তিনি অমৃতাকে ক্ষমা করেছেন। অমৃতাও এই ঘটনার জন্য আক্ষেপ প্রকাশ করেছিলেন। বর্তমানে দু’জনেই বড় পর্দা থেকে অনেকটাই দূরে। তবু পুরনো সেই ঘটনার রেশ মাঝেমধ্যেই ফিরে আসে আলোচনায়।

শুটিং সেটের অন্তরালে ঘটে যাওয়া এই ঘটনা যেন মনে করিয়ে দেয়, ঝলমলে আলোর আড়ালেও থাকে আবেগ, সংঘাত আর আত্মসম্মানের প্রশ্ন।

পিআর/টিকে

মন্তব্য করুন