স্বামীর খুনের প্রতিশোধ নিতে নিজেই হাতিয়ার তুলে নেবেন মিমি?
ছবি: সংগৃহীত
১০:০১ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
টেলিভিশনের নতুন সিরিজে এবার মিমি চক্রবর্তীকে দেখা যাবে প্রতিবাদী রূপে। পরিচালক নির্ঝর মিত্র জানান, শুক্রবার থেকে শুরু হয়েছে ‘ক্যুইনস’-এর শুটিং। সিরিজ়ের গল্পে চার বিধবা স্বামীর খুনের প্রতিশোধ নিতে নিজেই হাতিয়ার হাতে তুলে নেবেন।
শুটিং হবে মেটিয়াব্রুজ, বানতলা এবং উত্তরবঙ্গসহ কলকাতার বিভিন্ন স্থানে। এটি মিমির এবং নির্ঝরের দ্বিতীয় সহযোগিতা, প্রথম ছিল ‘ডাইনি’। পরিচালক জানিয়েছেন, “একটা সময় বিধবারা দিনের পর দিন কষ্ট সহ্য করতেন, এবার তাঁরা প্রতিবাদী। গ্যাংস্টার, অ্যাকশন ড্রামা ও প্রতিশোধের গল্প বলবে সিরিজ়।”

মিমিকে এবার নতুন রূপে দেখা যাবে প্রথমবার ‘বিধবা’ এবং ‘মাফিয়া’। পরিচালক যোগ করেছেন, “মাফিয়ারা যেভাবে গ্যাং পরিচালনা করে, সে ভাবেই মিমি অ্যাকশন দেখাবেন। সব সময় মিমিই অ্যাকশন করবেন, এমন হবে না।”
পিআর/টিকে