© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী
health-desk
১০:৪৬ এএম | ০১ মে, ২০২০

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও আলোচনার সময় আক্রান্তের কথা নিজেই জানিয়েছেন মিখাইল মিশুস্তিন।

জানুয়ারি থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে রয়েছেন ৫৪ বছর বয়সি মিখাইল মিশুস্তিন। কোভিড-১৯ এর বিরুদ্ধে রাশিয়ায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, রিপোর্ট পজিটিভ আসার পরেই হোম-আইসোলেশনে যান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। পাশাপাশি নিজের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন। তাই প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্ড্রে বেলোসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য এদিন ডিক্রি স্বাক্ষর করেন পুতিন।

মিশুস্তিন প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, এই সঙ্কটকালে অসুস্থতার মধ্যেও তিনি যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, মিশুস্তিনের যা হয়েছে, যে কারও সঙ্গেই তা হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ওয়ার্ল্ডমিটার জরিপ বলছে, রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। মারা গেছেন ১ হাজারের অধিক।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন