© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিসিবির কার্যক্রমে নাগরিক কমিটি সম্পৃক্ত করা হবে : বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
টিসিবির কার্যক্রমে নাগরিক কমিটি সম্পৃক্ত করা হবে : বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৩ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, টিসিবি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামীতে নাগরিক সমাজকে আরো বেশি সম্পৃক্ত করা হবে।’ এ সময় তিনি বলেন, ‘আগামী ১২ মার্চ পর্যন্ত দেশব্যাপী টিসিবির এই ভ্রাম্যমাণ ট্রাকসেল অব্যাহত থাকবে।’

শনিবার (২১ ফেব্রুয়রি) বিকেলে সিলেট নগরের লাক্কাতুরা এলাকায় আকস্মিক ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন চৌধুরী, নাসিম হোসাইন প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিসিবির সেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আগামীতে নাগরিক সমাজকে আরো বেশি সম্পৃক্ত করা হবে।’

তিনি বলেন, ‘টিসিবি পণ্য সরবরাহ কেবল একটি বিতরণ প্রক্রিয়া নয়, এটি একটি জরুরি সেবা। এই সেবা যেন জনআকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ হয় এবং সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই পণ্য পায়, আমরা সেটি নিশ্চিত করব।
ওয়ার্ড ভিত্তিক নাগরিক কমিটি করা হবে জানিয়ে তিনি বলেন, ‘স্বচ্ছতা রক্ষায় প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করে দেওয়া হবে। তারা তদারকি করবেন যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।’

পবিত্র রমজানে সরকার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির যে বিশেষ উদ্যোগ নিয়েছে, তার অংশ হিসেবে এই কার্যক্রম চলছে জানিয়ে খন্দকার মুক্তাদির বলেন, ‘আগামী ১২ মার্চ পর্যন্ত দেশব্যাপী এই ভ্রাম্যমাণ ট্রাকসেল অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, বর্তমানে ঢাকার ৫০টি, চট্টগ্রামের ২০টি এবং সিলেটসহ সাতটি বিভাগীয় এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে।

অবশিষ্ট ৫৫টি জেলায় পাঁচটি করে ট্রাক এই কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

এমকে/টিকে

মন্তব্য করুন