© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনন্যা পাণ্ডে মন ভাসালেন ঠিক কার প্রেমে?

শেয়ার করুন:
অনন্যা পাণ্ডে মন ভাসালেন ঠিক কার প্রেমে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫২ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
তারকাদের মন দেওয়া নেওয়ার বিষয় নতুন কিছু নয়। তাদের প্রেমের গুঞ্জন বাতাসে সবসময়ই ওড়ে। কেউ তাতে সায় দেন আর কেউ গুঞ্জন বলে উড়িয়ে দেন। এবার সেরকমই এক গুঞ্জন ফের দানা বাঁধছে বলিউডে।

সেটি হল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে আর মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার প্রেমের গুঞ্জন।

যদিও বাতাসে তাদের সম্পর্কের গুঞ্জন অনেকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। তা নতুন কিছু নয়। তবে যা নতুন তা হল, এই জল্পনা ধামাচাপা পড়ে গিয়েছিল। তবে সাম্প্রতিককালে ব্লাঙ্কার জন্মদিনে অনন্যার আদুরে পোস্টে শুভেচ্ছাবার্তা যেন আরও বেশি উসকে দিয়েছে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ব্লাঙ্কার একটি ছবি পোস্ট করেন অনন্যা। সেখানে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে ওয়াকি। তুমিই সেরা।’ অন্য আরও একটি পোস্টে অনন্যা একটি কেকের ছবি পোস্ট করে লেখেন, ‘আমার মনে হয় এই কেকটা সেরা।’



সামাজিকমাধ্যমের বাসিন্দাদের নায়িকার এমন পোস্ট চোখ এড়ায়নি। এমন আদুরে ভঙ্গিমায় অভিনেত্রীর পোস্ট দেখে মনে করছেন অনেকেই যে সত্যিই মার্কিন মডেলে মন মজেছে অনন্যার। তবে শুধু অনন্যা একাই নন। একইভাবে অনন্যাকেও আদুরে পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ব্লাঙ্কা নিজেও।

বলে রাখা ভালো, যদিও এই প্রেমের গুঞ্জন নিয়ে অনন্যা ও ওয়াকার ব্লাঙ্কা কেউই মুখ খুলেননি।

উল্লেখ্য, এর আগে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন অনন্যা। সেই সম্পর্ক ভেঙেছে অনেক আগেই। তবে সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব শেষ হয়নি। সম্প্রতি ‘প্রাক্তন’ কার্তিকের সঙ্গে ‘তু মেরি ম্যায় তেরা’ সিনেমায় জমিয়ে প্রেম করেছেন অনন্যা।

এসকে/টিএ

মন্তব্য করুন