© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোজা রেখে কি রক্ত দেয়া যাবে?

শেয়ার করুন:
রোজা রেখে কি রক্ত দেয়া যাবে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
মানবতার সেবা মহৎ কাজ। আর কারও প্রয়োজন পূরণ করা অনন্য সওয়াবের কাজ। এতে মহান আল্লাহ সন্তুষ্ট হন। অনেক সময় রক্তের প্রয়োজন হয়। সময়মতো রক্ত না পাওয়া কতটা কষ্টের একমাত্র ভুক্তভোগীই জানেন।

অনেকে জানতে চেয়েছেন, রোজা রেখে কি রক্ত দেয়া যাবে?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, রোজা রেখে প্রয়োজনে নিজ শরীরে রক্ত নিলে বা নিজ শরীর থেকে অন্য কাউকে রক্তদান করলে কোনো অবস্থাতেই রোজা নষ্ট হবে না। কারণ, রক্ত দেয়ার কারণে যেমন কোনো বস্তু দেহের ভেতরে ঢুকেনি, তাই তাতে রোজা নষ্ট হওয়ার প্রশ্নই আসে না।
 
আবার রোজা রেখে নিজে রক্ত নিলে যেহেতু এ রক্ত শরীরের উল্লেখযোগ্য চার নালির কোনো নালি দিয়ে শরীরে প্রবেশ করে না, বরং শরীরের অন্যান্য ছোট ছিদ্রের মাধ্যমে প্রবেশ করে; সুতরাং রোজাবস্থায় কারও শরীরে রক্ত দান করলে বা নিজে রক্ত গ্রহণ করলেও রোজা নষ্ট হবে না।
 
তবে এমন বেশি পরিমাণে রক্ত দেয়া মাকরুহ; যার দ্বারা শরীরে দুর্বলতা আসে। (আল কাসানি ২/৯২, ইবনে আবিদিন ৩/৪০০, ফতোয়ায়ে হিন্দিয়া ১/২০০)
 
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে সিঙ্গা লাগিয়েছেন। তা হাদিসে বর্ণিত আছে। সিঙ্গার মাধ্যমে শরীরের বিষাক্ত রক্ত বের করা হয়। তাই রোজা রেখে নিজের টেস্ট/পরীক্ষার জন্য কিংবা কোনো রোগীকে দেয়ার জন্য রক্ত দিলে রোজার ক্ষতি হবে না। 

পিআর/টিকে

মন্তব্য করুন