© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘রেমডেসিভির’ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
‘রেমডেসিভির’ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
health-desk
১০:৫৩ এএম | ০২ মে, ২০২০

জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। দেশটিতে এর আগে ওষুধটি পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফল পাওয়া গেছে।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও’ডেকে সঙ্গে নিয়ে এই ঘোষণা দেন। নিউইয়র্ক পোস্টের এক খবরে এই তথ্য দেয়া হয়েছে।

রেমডেসিভির অনুমোদন দেয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে এই ওষুধ ব্যবহারের বিষয়ে কথা বলেছেন।

রেমডিসিভির ওষুধটি মূলত ইবোলার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল। এটি আদতে একটি অ্যান্টিভাইরাল। এটি এমন একটি অ্যানজাইমকে আক্রমণ করে, যা আমাদের কোষের ভিতরে একটি ভাইরাসের প্রতিলিপি তৈরি করতে প্রয়োজনীয়। অ্যানজাইমটি ধ্বংস করার মধ্য দিয়ে এটি ভাইরাসের বিস্তার রোধ করতে সক্ষম।

গবেষণায় দেখা গেছে, যেসব রোগী রেমডিসিভির গ্রহণ করেছেন তারা অন্য রোগীদের তুলনায় দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। এটি কোভিড-১৯ আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সময় ১৫ দিন থেকে কমিয়ে ১১ দিনে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। 

অন্যদিকে, রেমডিসিভির রোগীদের মারা যাওয়ার সম্ভাবনাও হ্রাস করতে সক্ষম।

 

টাইমস/এনজে/জিএস

মন্তব্য করুন