© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর এস ফাহিমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি মঞ্চ-২৪’র

শেয়ার করুন:
আর এস ফাহিমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি মঞ্চ-২৪’র

ছবি: সংগৃহীত

রাজীব ইসলাম, মোবাইল জার্নালিস্ট
০৭:২৪ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ‘মঞ্চ-২৪’ নামে সংগঠনটি। রোববার (আজ) বিকেল ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, “আর এস ফাহিমের মতো ব্যক্তিকে গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।” তিনি অভিযোগ করেন, সরকারের অভ্যন্তরে কিছু কুশীলব থাকার কারণেই তখন তাকে গ্রেপ্তার করা হয়নি।

তিনি আরও দাবি করেন, আর এস ফাহিম চৌধুরী আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্র-জনতার ওপর আঘাত হানার সঙ্গে যুক্ত ছিলেন। একই সঙ্গে তিনি ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতা করেছেন বলেও অভিযোগ তোলেন। এছাড়া আওয়ামী লীগ নেতাদের জন্য নারী সরবরাহের অভিযোগও উত্থাপন করেন তিনি।

সংবাদ সম্মেলনে মঞ্চ-২৪’র পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

টিকে/

মন্তব্য করুন