© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্লোরিডায় ট্রাম্পের বাড়িতে অনুপ্রবেশকারী গুলিতে নিহত

শেয়ার করুন:
ফ্লোরিডায় ট্রাম্পের বাড়িতে অনুপ্রবেশকারী গুলিতে নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এস্টেট মার-এ-লাগু'তে এ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

সিক্রেট সার্ভিসের তথ্যমতে, রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন ব্যক্তি এস্টেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা করেন। কর্মকর্তাদের দাবি, উত্তর গেটের কাছে দেখা যায়, তার হাতে শটগানের মতো একটি অস্ত্র এবং একটি জ্বালানির ক্যান।

ঘটনাস্থলে দায়িত্বরত সিক্রেট সার্ভিসের সদস্য ও পাম বিচ কাউন্টি শেরিফের এক ডেপুটি তাকে থামানোর চেষ্টা করলে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় কোনো নিরাপত্তা সদস্য আহত হননি। এছাড়া ঘটনার সময় সেখানে সিক্রেট সার্ভিসের কোনো প্রোটেক্টি উপস্থিত ছিলেন না বলে জানানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন