© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিদ্ধিরগঞ্জে ওলামা লীগ নেতা আব্দুল মোতালিব গ্রেপ্তার

শেয়ার করুন:
সিদ্ধিরগঞ্জে ওলামা লীগ নেতা আব্দুল মোতালিব গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৭ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংগঠিত বিস্ফোরক মামলার আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহম্মদ আব্দুল বারিক জানান, বৈষম্যবিরোধী বিস্ফোরক মামলায় সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করা হয়।

তিনি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলেন। সোমবার গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

এসএস/টিএ

মন্তব্য করুন