© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাদ দেয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে

শেয়ার করুন:
বাদ দেয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৯ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর জন্য নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে বর্তমান চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামকে প্রতিস্থাপন করা হবে। এ পদে এডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে রোববার দিবাগত রাত ১১টার দিকে এই খবরটি প্রকাশ করেছেন।

রোববার দিবাগতরাতে অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্টকে বিষয়টি সম্পর্কে অবগত করেছে ট্রাইবুনালের একটি উচ্চপদস্থ সূত্র।

রোববার দিনের বেলা চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে জনাব তাজুলকে জানানো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা।

সূত্রটি আরও জানিয়েছে, আগামীকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। আমিনুল ইসলাম পূর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা দুর্নীতির মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন; যে মামলায় তিনি কারাদণ্ডপ্রাপ্ত হন।

বর্তমানে আইসিটি জুলাই ২০২৪ সালের আন্দোলনের সময় বিক্ষোভকারী ও পথচারীদের হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ রাজনীতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনা করছে। ওই আন্দোলনের প্রেক্ষাপটেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ট্রাইব্যুনাল ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত গুমের ঘটনাসংশ্লিষ্ট মামলাও পরিচালনা করছে। এ পর্যন্ত তিনটি মামলার বিচার সম্পন্ন হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন