চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে আটক ২১
ছবি: সংগৃহীত
০৪:৫৭ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁদপুর শহরে কিশোর গ্যাং দমনে অভিযান চালিয়ে ২১ সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চাঁদপুর শহরের আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদরাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড এবং প্রেসক্লাব রোডসহ আরো কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে।
পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিজে/টিএ