© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোজায় সঠিক পানীয় বাছাই করে থাকুন স্বাস্থ্যসম্মত

শেয়ার করুন:
রোজায় সঠিক পানীয় বাছাই করে থাকুন স্বাস্থ্যসম্মত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৫ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তৃষ্ণার্ত থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। দিনভর পানি না খাওয়ার পর ইফতারে কোন পানীয় বেছে নিচ্ছেন তা শরীরের শক্তি পুনরুদ্ধার ও পরবর্তী দিনের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চিনিযুক্ত বা কোমল পানীয় সাময়িক তৃপ্তি দিলেও পেট ফাঁপা ও দ্রুত ক্লান্তি তৈরি করে। তাই প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পানীয় বেছে নেওয়া উচিত।

ইফতারের জন্য সেরা কিছু পানীয়

ডাবের পানি: প্রাকৃতিক ইলেকট্রোলাইট, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম সরবরাহ করে।

দুধ ও খেজুর: দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়।

তাজা ফলের রস: তরমুজ, কমলা বা বেদানা ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট দেয়। বাড়তি চিনি এড়িয়ে চলা ভালো।

লেবু পানি: হজম উন্নত করে, শরীরকে ডিটক্সে সাহায্য করে। সামান্য মধু মিশানো যায়।

স্মুদি ও স্যুপ: দই ও ফল মিশিয়ে তৈরি স্মুদি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। লিন্টিল বা চিকেন স্যুপ হজমের জন্য প্রস্তুত করে।

ইফতারে সঠিক পানীয় কেবল তৃষ্ণা মেটায় না, শরীরের ভারসাম্য রক্ষা ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। অতিরিক্ত ঠান্ডা পানি বা বরফ এড়িয়ে চলা উচিত।

পিআর/টিকে

মন্তব্য করুন