© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুনামগঞ্জে ডিসিকে দেখেই ১২০ টাকার লেবু হয়ে গেলো ৪০

শেয়ার করুন:
সুনামগঞ্জে ডিসিকে দেখেই ১২০ টাকার লেবু হয়ে গেলো ৪০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রমজানের শুরু থেকে সুনামগঞ্জের সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। বিশেষ করে লেবু, শসা ও কাঁচামরিচের দাম আকাশ চোয়া। তবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের বাজার মনিটরিং এ নামে জেলা প্রশাসন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া লেবুর দোকানে গিয়ে লেবুর দাম জিজ্ঞেস করলে দাম কমিয়ে দেন বিক্রেতা।

সরেজমিনে দেখা যায়, মোহাম্মদ ইলিয়াস মিয়া লেবুর দাম জিঞ্জাস করতেই বিক্রেতা লেবুর হালি ১২০ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা বললে তাৎক্ষণিক সেখানে থাকা ক্রেতারা হুমড়ি খেয়ে লেবু ক্রয় শুরু করেন। পরে জেলা প্রশাসক শহরের সবজির বাজার, মাছের বাজার ও মাংসের বাজার ঘুরে দেখেন।

বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজকে সব ধরনের বাজারে তদারকি করা হয়েছে। বাজার সব ধরনের সবজির সরবরাহ, মাছের সরবরাহ ও মাংসের সরবরাহ রয়েছে। তবে কেউ যদি বাজারে কোনোও পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ইউটি/টিএ


মন্তব্য করুন