চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ভ্যান-ট্রাক সংঘর্ষে চালক নিহত
ছবি: সংগৃহীত
০১:১২ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি হচ্ছেন উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার লিয়াকত আলী (৬০)। তিনি মৃত ভাদু মিস্ত্রির ছেলে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) লিয়াকত আলী ইফতারের পর কানসাট থেকে শিবগঞ্জ আসার পথে অপরদিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তার ভ্যানগাড়িতে ধাক্কা দেয়। এসময় তিনি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির। এ ঘটনা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
এসএস/টিএ